× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইন মেনেই হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বাসস

প্রকাশ : ১০ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

আজ তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: পিআইডি

আজ তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: পিআইডি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি বলেছেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে তার বক্তব্য বা আসার সম্ভাব্য পদ্ধতিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে।

তিনি বলেন, দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট এবং জনগণকে হত্যার অভিযোগের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এখন তার দেশে ফেরা নিয়ে তিনি কী বলছেন, কীভাবে আসতে চান কিংবা আদৌ আসবেন কি না, এসব বিষয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরতে হবে।

তিনি বলেন, তার কথাগুলো বা তিনি কীভাবে আসবেন, না আসবেন, বাংলাদেশের আইন এবং বাংলাদেশের যে অ্যাকশন আছে, সেটা ফলো করেই জানতে হবে। এর বেশী গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই। 

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে আসবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। দেশে প্রচলিত আইন রয়েছে এবং সেই আইন মেনেই তাকে ফিরতে হবে। এর বাইরে কোনো সুযোগ নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু বিভিন্ন বক্তব্য ও আলোচনার মাধ্যমে বিষয়টি সামনে আনা হচ্ছে। 

তিনি বলেন, আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী বিষয়টি বিবেচনা করা যাবে। 

তথ্যমন্ত্রী বলেন, কখনো বলা হচ্ছে তিনি বিমানে দেশে আসবেন, আবার কখনো সীমান্ত দিয়ে আসার বিষয়টি সামনে আনা হচ্ছে। তার দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিভিন্ন সীমান্ত এলাকায় যাতায়াতের বিষয়ও আলোচনায় আসছে। ফলে আগে তাদের নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত পরিষ্কার করা প্রয়োজন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা