× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৬ মিনিট আগে

পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে বুধবার এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুই দেশের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

এদিকে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।

বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত এ নৈশভোজে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, পাকিস্তান সফরকালে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল দেশটির জাতীয় পরিষদ পরিদর্শনসহ সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন, সংসদীয় কমিটির ভূমিকা ও গণতান্ত্রিক জবাবদিহি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা