× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি, কোন কোন জেলায় যাচ্ছেন নতুন এসপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ মিনিট আগে

আপডেট : ৮ মিনিট আগে

পুলিশের ১৪ কর্মকর্তার বদলি, কোন কোন জেলায় যাচ্ছেন নতুন এসপি

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ পেয়েছেন লালমনিরহাটের দায়িত্ব। একই ইউনিটের উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।

এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনা এবং গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে ফেনীতে পদায়ন করা হয়েছে। ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম হচ্ছেন গাইবান্ধার নতুন পুলিশ সুপার। আর নওগাঁর দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ।

অন্যদিকে, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে এবং ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।

এ ছাড়া খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশে এবং নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামকে পিবিআইতে বদলি করা হয়েছে।

এর আগের দিনও কেএমপি কমিশনারসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা