মেহেদী হাসান পলাশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও টকশো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ। গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে এ নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তবে এ নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
মেহেদী হাসান পলাশ বর্তমানে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি। পাশাপাশি সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের তথ্যের পাশাপাশি একাধিক সংবাদমাধ্যমেও তাঁর নিয়োগের বিষয়টি প্রকাশিত হয়েছে।