× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীদের সাইকেল নিজে চালিয়ে পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৭ মিনিট আগে

আপডেট : ১১ মিনিট আগে

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি। 

তবে প্রধানমন্ত্রীর সাইকেল চালানোর উদ্দেশ্য ছিল সেগুলোর মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করা। সচিবালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাইসাইকেল প্রদর্শনীতে অংশ নেন তিনি। 

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে সেনাবাহিনীর একটি অফরোড ফোরহুইলার চালান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা