× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবুধাবিতে আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংযুক্ত আরব আমিরাত দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংযুক্ত আরব আমিরাত দূতাবাস

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে তাঁদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় বলা হয়, বৈঠকে দুই নেতা আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বিভিন্ন বহুপক্ষীয় কার্যক্রমে যৌথ অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বৈঠকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে তাঁরা বর্তমান সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে পরস্পরের মধ্যে মতবিনিময় করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা