× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীদের ফ্রিল্যান্সিং শেখাবে জাতীয় বিশ্ববিদ্যালয়, চালু ‘SheSkills’ কর্মসূচি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মিনিট আগে

আপডেট : ২৮ মিনিট আগে

নারীদের ফ্রিল্যান্সিং শেখাবে জাতীয় বিশ্ববিদ্যালয়, চালু ‘SheSkills’ কর্মসূচি

নারীদের ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে ‘SheSkills’ কর্মসূচি চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ কর্মসূচির আওতায় নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

সোমবার ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচিটির উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’ প্রতিপাদ্যে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বর্তমান বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়; কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনও জরুরি। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা গেলে তারা নিজেদের যোগ্যতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।

তার ভাষ্য, ‘SheSkills’ কর্মসূচির মাধ্যমে নারীরা ফ্রিল্যান্সিং ও যোগাযোগ দক্ষতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রযুক্তির ব্যবহার, নতুন দক্ষতা অর্জন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কর্মজীবনে প্রবেশের ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

নারীদের দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য। তার মতে, এ ধরনের উদ্যোগ নারীদের সক্ষমতা বিকাশের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের মানবসম্পদ বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফি চৌধুরী।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা