× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে ‘ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার’ (আইপিও) হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আটজন কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে ‘ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার’ (আইপিও) হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আটজন কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে ‘ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার’ (আইপিও) হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আটজন কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। কোনো শান্তিরক্ষা মিশনে আইপিও হিসেবে বাংলাদেশ পুলিশের এত বেশিসংখ্যক কর্মকর্তার একসঙ্গে মোতায়েন এটিই প্রথম।

আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রবিবার ওই কর্মকর্তারা ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন এবং আজ সেখান থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে যাত্রা করেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই আট কর্মকর্তার মধ্যে একজন পুলিশ সুপার (এসপি), চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন।

আইপিও মোতায়েনের বিষয়ে পুলিশ সদর দপ্তর জানায়, জাতিসংঘের অধীনে পরীক্ষার মাধ্যমে স্বতন্ত্রভাবে উত্তীর্ণ হয়ে শান্তিরক্ষী হিসেবে এই দায়িত্ব পালন করতে হয়। বাংলাদেশসহ সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই আইপিও হিসেবে মনোনীত হন। এরা কোনো দল বা কন্টিনজেন্টের অংশ হিসেবে নিযুক্ত হন না; ফলে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। অতীতে বাংলাদেশ থেকে কোনো মিশনে একসঙ্গে এত বেশিসংখ্যক আইপিও কর্মকর্তা মোতায়েন করা হয়নি।

মিশনে যাওয়া আট কর্মকর্তার প্রত্যেকের জন্য নির্ধারিত বিধিবিধান অনুসরণ করে একটি করে পিস্তল, ৭৫ রাউন্ড গোলাবারুদ ও দুটি ম্যাগাজিন বিমানের চেকড ব্যাগেজে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর উল্লেখ করেছে, এই মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এ উদ্যোগ দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা