× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মিনিট আগে

প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। ছবি: সংগৃহীত

প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি এক্সপো সেন্টারে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। ‘Harvesting Innovation, Cultivating Sustainability’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। এতে বাংলাদেশি খাদ্য, কৃষি ও চা শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ উপহাইকমিশন, করাচির ব্যবস্থাপনায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান প্রাণ।

বাংলাদেশ চা বোর্ডের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত মানসম্পন্ন চা প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়নে। এতে চা বোর্ডের নিজস্ব চায়ের পাশাপাশি ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালীর চা স্থান পেয়েছে।

সোমবার সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়বিষয়ক প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। পরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, পাকিস্তানের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে পাঁচ শতাধিক আন্তর্জাতিক ক্রেতা, প্রতিনিধি ও প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল এবং আধুনিক কৃষি প্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

আয়োজকরা মনে করছেন, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের ফলে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন, বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক আলোচনা (বিটুবি) এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে।

প্রদর্শনীর প্রথম তিন দিন, অর্থাৎ ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত শুধু ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে। শেষ দিন ২৬ নভেম্বর সর্বসাধারণের জন্য প্রদর্শনীটি খুলে দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা