প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।
সোমবার দুপুর ১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “এনসিপির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।”
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন।
দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারপ্রধানের সঙ্গে এ বৈঠক হচ্ছে।