× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

‘হাসিনাকে ফেরানোর পথ খুঁজতে’ পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

পেট্রাপোল বর্ডার। ছবি: সংগৃহীত

পেট্রাপোল বর্ডার। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক চার জ্যেষ্ঠ নেতা পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য রুট নির্ধারণেই তাদের এই সফর।

রবিবার ভারতের কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এই সফরের পর ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টার একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই প্রতিনিধিদলে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

ভারতের পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে রবিবার দুপুরে ঘণ্টা দুয়েক ছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতারা।

তবে সেখানে তারা কী করেছেন সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি। স্থানীয় মানুষের প্রবেশের যে পথ, সেই পথ দিয়ে আওয়ামী লীগের নেতারা ইমিগ্রেশন সেন্টারে যাননি। তারা সেন্টারে ঢুকতে ও বের হতে ভিন্ন পথ ব্যবহার করেন বলে ঘটনাস্থলে অপেক্ষারত সাংবাদিকেরা জানিয়েছেন।

তবে অন্য গণমাধ্যমগুলোর প্রতিবেদনে কেবল বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন।

ওই সময়ে সেখানে একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন বনগাঁ উত্তর এবং দক্ষিণের বিজেপির কয়েকজন নেতা ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। ছিলেন বিধায়ক স্বপন মজুমদার।

বিধায়ক স্বপন মজুমদার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, এই পথে অর্থাৎ কলকাতা থেকে যশোর রোড ধরে বনগাঁ ও পেট্রাপোল হয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার দাবি, ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশে প্রবেশের একটা চেষ্টা শুরু হয়েছে। শুধু শেখ হাসিনা নন, দলের অনেক নেতাই তার সঙ্গে প্রবেশের কথা ভাবছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নেতারা সকাল ৯টার দিকে কলকাতার নিউ টাউন এলাকা থেকে রওনা দিয়ে দুপুর প্রায় ২টার দিকে বেনাপোল সীমান্তের বিপরীত পাশে পেট্রাপোলে পৌঁছান। এরপর বিকাল পৌনে ৪টার দিকে তারা ফিরতি পথে কলকাতার উদ্দেশে রওনা হন।

খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ নেতারা আগরতলা-আখাউড়া সীমান্তসহ ত্রিপুরার বিকল্প পথগুলো ঘুরে দেখতে পারেন। আগামী মঙ্গলবার ত্রিপুরা সীমান্ত এবং পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত সংযোগকারী পথটি তাদের পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা