× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন: প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মিনিট আগে

পার্বত্য অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে কাজ করছে।

এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

রবিবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউএনডিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ ও জলাধার সংরক্ষণে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাহাড়ের মানুষের আর্থসামাজিক উন্নয়নে জলবায়ু সহনশীলতা, টেকসই কৃষি, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি জরুরি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছে। দুর্গম এলাকার মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা, বনায়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ইউএনডিপির সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে ইউএনডিপি প্রতিনিধিদল পার্বত্য চট্টগ্রামে তাদের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে। তারা জানায়, দুর্গম এলাকায় টেকসই কৃষি, উদ্যানপালন, মৎস্য চাষ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও অনুদান দেওয়া হচ্ছে। পাড়া উন্নয়ন কমিটির মাধ্যমে স্থানীয় জনগণকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে যুক্ত করা হচ্ছে।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ভূমিধস রোধ, জলাধার সংরক্ষণ, পাহাড়ি নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করছে সংস্থাটি।

বৈঠকে ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রডরিকস এন্থনি, ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালী দয়ারত্নে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার মো. আসাদুজ্জামানসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা