× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ও পেশাজীবীদের প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, ব্যাংকিং, শিক্ষা ও করপোরেট খাতের ২৫ জন বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত এ কমিটির সভাপতি হয়েছেন জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান ফারুক হাসান (সেশন ১৯৮০-৮১)।

সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন বেস্ট শার্টস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল বিল্লাহ (সেশন ১৯৮৬-৮৭)।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম (সেশন ১৯৯৭-৯৮) এবং অর্থ সম্পাদক হয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তোহিদুল ইসলাম টিপু (সেশন ১৯৯৪-৯৫)।

কমিটির চার সহসভাপতি হলেন- আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সেলিনা সিদ্দিকা আন্না (সেশন ১৯৮০-৮১); স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এস. এম. খালেদ (সেশন ১৯৮৮-৮৯); এমএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ হুমায়ুন কবির (সেশন ১৯৯১-৯২) এবং বি অ্যান্ড বিএসএস ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. শাহাদাত হোসেন (সেশন ১৯৯৩-৯৪)।

পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, কনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী আমিন চৌধুরী; শামীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শামীম; রবি আজিয়াটা লিমিটেডের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস বিভাগের পরিচালক মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার নূর আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক (অর্থ) হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ রনি ইসলাম।

অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, গবেষণা সম্পাদক ড. মোহাম্মদ রবিউল বাশার, অধ্যাপক, ব্র্যাক ইউনিভার্সিটি; সমাজকল্যাণ সম্পাদক কাজী আহামাদুর রহমান, হেড অব হার্ডলাইনস অ্যান্ড এফঅ্যান্ডএস, ইন্টারটেক বাংলাদেশ; সাংস্কৃতিক সম্পাদক মো. তাহসিন উল ফারহান, সিনিয়র ম্যানেজার, দ্য সিটি ব্যাংক লিমিটেড; ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান, সেলস ডিরেক্টর, মটোরোলা বাংলাদেশ; প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক সম্পাদক হাসিন বুলবুল ফেরদৌস, হেড অব সাপ্লাই চেইন, আমেরিকান অ্যান্ড এফার্ড বাংলাদেশ লিমিটেড।

সহকারী ক্রীড়া সম্পাদক হয়েছেন মো. গোলাম মোস্তফা, এসপিও, জনতা ব্যাংক পিএলসি; সহকারী সমাজকল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম, ব্যবস্থাপনা পরিচালক, এমআরকে; সহকারী সাংস্কৃতিক সম্পাদক এরিকা শুভ্রা হালদার, প্রতিষ্ঠাতা, সিইও ও লিড এক্সপার্ট, নেক্সটজেন গ্রিন এবং সহকারী প্রকাশনা সম্পাদক মো. সাদ্দাম হোসেন, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, বিপিও সার্ভিস (বাংলাদেশ) লিমিটেড।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোজাম্মেল হক তুষার, সিনিয়র এক্সিকিউটিভ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং শেখ তানভীর আহমেদ, উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, ঢাকা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিকল্পনা মন্ত্রণালয়।

নবগঠিত কমিটি ক্লাবের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পেশাগত নেটওয়ার্কিং সম্প্রসারণ, সদস্যদের সুযোগ-সুবিধা উন্নয়ন এবং শিক্ষা ও পেশাগত উৎকর্ষ সাধনে কাজ করবে। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার, তরুণ প্রজন্মের পেশাগত বিকাশ এবং উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্ব দেবে। ক্লাবের প্রত্যাশা, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্মিলিত নেতৃত্ব সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা