× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয় ডিবিএল ও ব্রাইট সিরামিকসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

গাজীপুরে অনুষ্ঠিত হলো দুই ব্র্যান্ডের তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬; সম্মাননা পেলেন ডিলার, বিক্রয়কর্মী ও সহায়ক দলের সদস্যরা

গাজীপুরে অনুষ্ঠিত হলো দুই ব্র্যান্ডের তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬; সম্মাননা পেলেন ডিলার, বিক্রয়কর্মী ও সহায়ক দলের সদস্যরা

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ডিলার, ডিস্ট্রিবিউটর, ব্যবসায়িক অংশীদার এবং সহকর্মীদের নিয়ে গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী বিজনেস কনফারেন্স ২০২৬।

১৯ থেকে ২১ নভেম্বর আয়োজিত এবারের সম্মেলনের স্লোগান ছিল “শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে”। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অংশীদাররা এই আয়োজনে একত্রিত হন বিগত দিনের কাজ ও অর্জন নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণে।

সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আয়োজন ছিল বিজনেস কনফারেন্স ও গালা নাইট। এতে ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সেলস মো. সোহেল রানা তালুকদারসহ গ্রুপের পরিচালক, জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং দেশের বিভিন্ন অঞ্চলের ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।

সম্মেলনে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন, গ্রাহকের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তব্যে উঠে আসে গত বছরের নানা চ্যালেঞ্জ, গ্যাসের সংকট, ব্যয় বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা, সরবরাহের চাপ, বাজারের প্রতিযোগিতা এবং গ্রাহকের দ্রুত বদলে যাওয়া পছন্দ। এসব চ্যালেঞ্জের মধ্যেও কর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসাকে এগিয়ে নেওয়ার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

ডিলার পার্টনারদের অবদান ও তাদের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্কও ছিল সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের বলেন, “কঠিন সময়ে আমাদের ডিলার পার্টনাররা পাশে ছিলেন, বাজারের চাহিদা বুঝে কাজ করেছেন এবং ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ওপর আস্থা রেখেছেন। তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অগ্রগতি সম্ভব হতো না।”

সম্মেলনে টাইলচক ও নিউরোটাইলস উদ্যোগ নিয়েও আলোচনা হয়। টাইলচক প্রকল্পে উৎপাদন প্রক্রিয়ার বর্জ্য উপকরণ কাজে লাগিয়ে শিশুদের জন্য চক তৈরি করা হয়। নিউরোটাইলসের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল থেকে ব্যবসা এগিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

গালা নাইটে ডিবিএল সিরামিকস ও ব্রাইট সিরামিকসের বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার, আঞ্চলিক ডিলার এবং কারখানা ও সহায়ক দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ডিলারদের অভিজ্ঞতা ও মতামত শোনার জন্য একটি ফিডব্যাক পর্বেরও আয়োজন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও নৈশভোজের মধ্য দিয়ে গালা নাইটের আয়োজন সম্পন্ন হয়।

তিন দিনব্যাপী সম্মেলনে ছিল ফুটবল ম্যাচ, দলীয় ও বিনোদনমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনা। শেষ দিনে অংশগ্রহণকারীরা রিসোর্টে সময় কাটানোর পাশাপাশি কারখানা পরিদর্শন করেন।

‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ পৌঁছানোর লক্ষ্য সামনে রেখে আয়োজিত এই সম্মেলন ডিবিএল ও ব্রাইট সিরামিকসের কর্মী, ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের একসঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা