কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২২ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী সাঙ্গে এনগেদুপ। ছবি: মন্ত্রণালয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী সাঙ্গে এনগেদুপ।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঙ্গে এনগেদুপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের (ডব্লিউএইচও সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে ভুটানের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাক্ষাৎকালে তিনি তার প্রার্থিতা এবং ডব্লিউএইচও সিয়ারো-ভুক্ত সদস্যদেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।