× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু, ৪ জনই ঢাকার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

ছবি: এআই

ছবি: এআই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ চারজনই ঢাকা বিভাগের (ঢাকা জেলা)। 

এ সময়ে নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৬২ জন। তবে গত এক দিনে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২১ নভেম্বর সকাল আটটা থেকে ২২ নভেম্বর সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ১৩৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জন। এ সময়ে নিশ্চিত হামে ১০৫ জন এবং উপসর্গে মোট ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন রোগীর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা