প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে ৬২ প্রজাতির গাছের চারা রোপণ করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে ৬২ প্রজাতির গাছের চারা রোপণ করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
সংগঠনটির উদ্যোগে শনিবার সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, নাট্য সম্পাদক বিভান বাদল।
এ ছাড়া সংগঠনের সদস্য অরণ্য পাশা, এস এম আরিফুল আমিন, তারভীর তারেক, এটিএম শামসুজ্জামান ও আলমগীর লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।