× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

আপডেট : ১৭ মিনিট আগে

রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

রণধীর জয়সওয়াল। ফাইল ছবি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না ভারত। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি। 

আজ শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, এসব বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করাই নয়াদিল্লির ধারাবাহিক অবস্থান।

তিনি বলেন, দুই দেশের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত। ভারত বাংলাদেশের সঙ্গে সেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংসতার পেছনে দিল্লিতে অবস্থানরত ‘পলিটিক্যাল মাস্টারদের’ ইন্ধন রয়েছে বলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে তার কোনো মন্তব্য নেই।

এদিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ সরকারের অনুরোধের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চাইলে ভারতের মুখপাত্র বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য নেই। আগের প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি।

ব্রিফিংয়ে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়েও প্রশ্ন করা হয়। আগামী ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন বা দুই দেশের আলোচনার অগ্রগতি সম্পর্কে জয়সওয়াল নতুন কোনো তথ্য দেননি। তিনি বলেন, গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। এ বিষয়ে আগের ব্রিফিংগুলোতে দেওয়া বক্তব্যের বাইরে নতুন কিছু যোগ করার নেই। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা