× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল মিডিয়া ফোরামের সভাপতি রাজু আলীম, সম্পাদক ফাতেমা রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মিনিট আগে

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাভাষী ও ইংরেজিভাষী সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সংস্কৃতি অঙ্গনের পেশাজীবীদের নিয়ে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘গ্লোবাল মিডিয়া ফোরাম’ (জিএমএফ)। সংগঠনটির সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রাজু আলীম। সাধারণ সম্পাদক হয়েছেন জার্মানপ্রবাসী সাংবাদিক ফাতেমা রহমান রুমা।

সম্প্রতি ২১ সদস্যের প্রাথমিক কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

সংগঠনটির উদ্যোক্তারা জানান, প্রাথমিক কমিটির মাধ্যমে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত ও সক্রিয় প্রায় ১০০ জন পেশাজীবীকে যুক্ত করে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

সাংবাদিকতাভিত্তিক সংগঠনের প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে বহুমুখী পেশাজীবীদের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠতে চায় গ্লোবাল মিডিয়া ফোরাম। এতে সাংবাদিকদের পাশাপাশি মডেল, অভিনয়শিল্পী, নাট্যব্যক্তিত্ব, উপস্থাপক, চলচ্চিত্র ও কনটেন্ট নির্মাতা, কবি এবং প্রবাসী উদ্যোক্তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে গণমাধ্যম, সংস্কৃতি ও অর্থনীতির মধ্যে কার্যকর যোগাযোগ তৈরি করা। পাশাপাশি বিভিন্ন দেশের পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতার আদান-প্রদান বাড়ানো।

ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপ, আমেরিকা ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম, সামাজিক অবদান ও সাফল্যের গল্প আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরতে কাজ করবে সংগঠনটি। পেশাদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও মেধার স্বীকৃতিকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।

এদিকে সংগঠনের সদস্য সংগ্রহ ও আন্তর্জাতিক যোগাযোগ কার্যক্রম শুরু হয়েছে। ফোরামের কার্যক্রমে যুক্ত হতে আগ্রহীরা সভাপতি রাজু আলীমের সঙ্গে ০১৭১৩-০০৯১৫৪ ও ০১৭১১-৬২৭৪৯৩ নম্বরে অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করতে পারবেন।

এ ছাড়া ইউরোপসহ আন্তর্জাতিক সমন্বয়ের জন্য সাধারণ সম্পাদক ফাতেমা রহমান রুমার সঙ্গে +৪৯ ১৭০ ১২৯৬২৯৬ নম্বরে অথবা [email protected] ইমেইলে যোগাযোগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা