× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিদ্বেষপ্রসূত বিচার’

ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন টিউলিপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মিনিট আগে

দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া এবং এর জেরে যুক্তরাজ্যের সরকারের পদ ছাড়তে বাধ্য হওয়া দেশটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া এবং এর জেরে যুক্তরাজ্যের সরকারের পদ ছাড়তে বাধ্য হওয়া দেশটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক ও বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

দুর্নীতির অভিযোগে সাজা পাওয়া এবং এর জেরে যুক্তরাজ্যের সরকারের পদ ছাড়তে বাধ্য হওয়া দেশটির সাবেক মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। 

নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘বিদ্বেষপ্রসূত বিচার’ হিসেবে আখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, খ্যাতনামা আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন। 

সম্প্রতি এক আন্তর্জাতিক পডকাস্ট সাক্ষাৎকারে টিউলিপ দাবি করেন, তার খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নোবেলজয়ী ড. ইউনূসের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের বলি হয়েছেন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে লেখা হয়েছে, সম্প্রতি জিটো হ্যারি ও ডেভিড ডেভিস সঞ্চালিত পডকাস্ট পলিটিকস আনলিশডে অংশ নিয়ে টিউলিপ সিদ্দিক বিস্ফোরক মন্তব্য করেন। 

লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এই লেবার দলীয় এমপি বলেন, ক্ষমতার অপব্যবহার করে ঢাকায় পরিবারের নামে জমি নেওয়ার যে অভিযোগে তার বিচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। 

যুক্তরাজ্যের একজন বিশিষ্ট আইনজীবীর পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে আদালতে যাওয়ার মতো পর্যাপ্ত আইনি ভিত্তি তার রয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ড. ইউনূসের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানতে তার আইনজীবীরা বাংলাদেশ সরকারকে বারবার চিঠি পাঠালেও কোনো জবাব পাননি। ড. ইউনূস যখন লন্ডনের বিখ্যাত ডরচেস্টার হোটেলে অবস্থান করছিলেন, তখন তার সঙ্গে সরাসরি দেখা করার অনুরোধ জানিয়ে একটি হাতে লেখা চিঠিও পাঠিয়েছিলেন টিউলিপ। তবে ড. ইউনূস তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান।

২০২৫ সালের ডিসেম্বরে ঢাকায় টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে বিচারকাজ শেষে তার অনুপস্থিতিতেই দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে টিউলিপ বলেন, পরিস্থিতিটি তার কাছে এক দুঃস্বপ্নের মতো মনে হয়েছিল। তিনি সকালে স্কাই নিউজের ব্রেকিং অ্যালারেট দেখে প্রথম জানতে পারেন, ঢাকায় তাকে সাজা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারে অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক সচিব (সিটি মিনিস্টার) হিসেবে দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। তবে বাংলাদেশে মামলা ও সাজা ঘিরে বিতর্ক শুরু হলে স্টারমার সরকারের ভাবমূর্তি রক্ষায় তিনি পদত্যাগ করেন। 

টিউলিপ জানান, কঠিন সময়ে কিয়ার স্টারমার তার প্রতি ব্যক্তিগত সমর্থন বজায় রাখলেও সরকারের পথ সুগম রাখতে তিনি নিজে থেকেই সরে দাঁড়ান। 

টিউলিপ বলেন, “আমি কিয়ার স্টারমারকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে আনার লড়াইয়ে শুরু থেকেই পাশে ছিলাম। কিন্তু একপর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়াল যে আমিই সরকারের বড় অস্বস্তি হয়ে উঠেছিলাম।” শেষ পর্যন্ত লেবার পার্টির রাজনৈতিক স্বার্থেই তিনি অর্থ প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা