× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামীম ওসমানের বাড়িতে আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মিনিট আগে

নারায়ণগঞ্জের জামতলা আবাসিক এলাকায় বুধবার রাতে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের জামতলা আবাসিক এলাকায় বুধবার রাতে শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে নগরীর জামতলা আবাসিক এলাকায় অবস্থিত তার ডুপ্লেক্স বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১৫ থেকে ২০ জন যুবক শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বাড়ির সামনের ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতে আগুন দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, একদল যুবক মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন বেশ কয়েকটি স্থানে আগুন দেন। একপর্যায়ে তারা বাড়ির ভেতরের অংশেও আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাধা দিলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের চেষ্টায় বিভিন্ন স্থানে জ্বলে ওঠা অল্প পরিমাণের আগুন নিভিয়ে ফেলা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম গণমাধ্যমকে জানান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা