× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষিদ্ধ সংগঠনের সহিংসতার খবর প্রচার বন্ধে লিগ্যাল নোটিশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৮ মিনিট আগে

নিষিদ্ধ সংগঠনের সহিংসতার খবর প্রচার বন্ধে লিগ্যাল নোটিশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অগ্নিসংযোগ, বোমাবাজি ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রচারে তথ্য যাচাই, দায়িত্বশীল উপস্থাপনা এবং আতঙ্ক সৃষ্টিকারী প্রচার পরিহারে প্রয়োজনীয় নির্দেশনা জারির দাবি জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং তথ্য সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগ ওঠা অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, যানবাহনে আগুন, ভাঙচুর ও অন্যান্য সহিংস কর্মকাণ্ডের খবর টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সম্পর্কে জনগণকে অবহিত করা গণমাধ্যমের দায়িত্ব হলেও যাচাইবিহীন তথ্য, অতিরঞ্জিত শিরোনাম, ভীতিকর দৃশ্য এবং একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করতে পারে।

নোটিশে বলা হয়, এ ধরনের সংবাদ উপস্থাপনার কারণে শিশু, নারী, বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সাধারণ নাগরিকদের মধ্যে অযথা ভীতি তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে স্বাভাবিক জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনশৃঙ্খলার ওপর।

তবে গণমাধ্যমের স্বাধীনতা কিংবা জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ন করা এ নোটিশের উদ্দেশ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃত ঘটনা, অপরাধ, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও জননিরাপত্তাসংশ্লিষ্ট জনস্বার্থের সংবাদ প্রচারে বাধা দেওয়ার দাবি জানানো হয়নি। বরং যাচাইবিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে আতঙ্ক সৃষ্টিকারী সংবাদ এবং সহিংসতায় উসকানিমূলক প্রচার প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ লক্ষ্যে নোটিশে নিষিদ্ধ সংগঠনের নামে সংঘটিত বা অভিযোগ ওঠা সহিংস কর্মকাণ্ডের সংবাদ প্রকাশে প্রয়োজনীয় আইনানুগ নির্দেশিকা বা পরামর্শ জারির দাবি জানানো হয়েছে। পাশাপাশি টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমকে তথ্য যাচাই এবং নির্ভরযোগ্য সূত্র ব্যবহারের বিষয়ে নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া সহিংসতার ভীতিকর দৃশ্য, উত্তেজনাপূর্ণ শিরোনাম ও একই ঘটনার অপ্রয়োজনীয় পুনঃপ্রচার পরিহারে সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া, অপরাধে প্রত্যক্ষ উসকানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের মহিমান্বিত প্রচার প্রতিরোধ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে পর্যবেক্ষণ ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে উত্থাপিত বিষয়গুলো আইনানুগভাবে বিবেচনা করে গৃহীত বা প্রস্তাবিত পদক্ষেপ সম্পর্কে জানাতে বলা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা