× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে দুই বাসে আগুন, আটক ১

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মিনিট আগে

বাসে আগুন। ছবি: সংগৃহীত

বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীতে পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে এবং রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে এসব ঘটনা ঘটে। এতে দুটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। পল্লবীর ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিঙ্ক’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকেই সেখানে দাঁড়ানো ছিল। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা