× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান তারা।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তারা ‘কমব্যাটিং ডিপফেক হেট স্পিচ: ডিজিটাল প্রিপেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ এবং ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

ইন্টার্নদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা