× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে নাহিদ ইসলামের অনুষ্ঠানে হামলার ঘটনায় সরকারের তীব্র নিন্দা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মিনিট আগে

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের ওপর সহিংসতা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার লন্ডনে সংসদ সদস্য নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর হামলা চালানো হয়। বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার দায়ে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। এই জঘন্য ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর সংঘটিত এই সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেছে, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে।

বিজ্ঞপ্তিতে এ ঘটনার সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে দায়ীদের শনাক্ত করা এবং যুক্তরাজ্যের নিজস্ব আইনের আওতায় তাদের বিচারের মুখোমুখি করতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও পুনর্ব্যক্ত করেছে, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিকই যেন তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে কোনো ধরনের সহিংসতা বা ভীতি প্রদর্শনের শিকার না হন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা