× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মিনিট আগে

আপডেট : ১৭ মিনিট আগে

ড. মুহাম্মদ ওসমান ফারুক।

ড. মুহাম্মদ ওসমান ফারুক।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণ দেখিয়ে মঙ্গলবার  জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। 

ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। 

এর আগে, ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও ভোট দেননি ওসমান ফারুক। ওই সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। ওই সময় তার অনুপস্থিতির বিষয়টি সংসদ সচিবালয়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন।

ড. মুহাম্মদ ওসমান ফারুক ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপি-জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৪০ সালের ১৮ জুলাই জন্ম নেওয়া এই রাজনীতিক দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা