প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মিনিট আগে
হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
বেশকিছুদিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন তিনি।
এর আগে, গত ১৫ নভেম্বর মন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়। অপর ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। রবিবার বিকেল পাঁচটার দিকে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন চিকিৎসকেরা।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, এনজিওপ্লাস্টির পর মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।