× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনে বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১০ মিনিট আগে

আপডেট : ৪ মিনিট আগে

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিং করেন  প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের প্রধান আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে দেশের অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির পথও সহজ হবে বলে আশা করছে সরকার।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন,“আনন্দের সঙ্গে জানাচ্ছি, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন বা ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে।”

মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে এ বিষয়ে অবহিত করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, এর ফলে আগামী দিনে বাংলাদেশের বড় বড় প্রকল্পে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়নের কারণে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন আসেনি। দীর্ঘদিন ধরে এ সুযোগ বন্ধ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে দেখা হচ্ছে।

মাহদী আমিন আরও বলেন, গত নয় মাসে সরকারের নীতির ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থার প্রতিফলন ঘটেছে এ অর্জনের মধ্য দিয়ে। এর ফলে বাংলাদেশে ব্যাপক মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ডিএফসির মাধ্যমে দেশের জন্য গুরুত্বপূর্ণ বড় প্রকল্পগুলোতে আগামী দিনে বিনিয়োগ আসবে বলে সরকার আশাবাদী। এতে অর্থনীতি আরও এগিয়ে যাবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের প্রতি আস্থা রাখছেন। সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির কাজ চলছে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ডিএফসির অর্থায়ন কাজে লাগিয়ে কীভাবে বাংলাদেশ আরও বেশি বিনিয়োগ ও প্রবৃদ্ধি অর্জন করতে পারে, তা সম্মিলিতভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে একটি রোল মডেলে পরিণত করাও সরকারের লক্ষ্য।

উল্লেখ্য, ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক প্রধান সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের প্রকল্পে অর্থায়ন, ঋণের নিশ্চয়তা প্রদান ও ইকুইটি বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নিতে কাজ করে সংস্থাটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা