× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএফসির অর্থায়নের যোগ্য বাংলাদেশ, খুলছে মার্কিন বিনিয়োগের সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মিনিট আগে

ডিএফসির অর্থায়নের যোগ্য বাংলাদেশ, খুলছে মার্কিন বিনিয়োগের সুযোগ

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মার্কিন বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) জানিয়েছে, এখন থেকে বাংলাদেশের প্রকল্পগুলো তাদের অর্থায়ন পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে।

এর ফলে অর্থসংকট ও বিনিয়োগঝুঁকির কারণে আটকে থাকা বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় উন্নয়ন প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ বাড়বে।

সোমবার ডিএফসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি পুঁজি বিনিয়োগে সহায়তা করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসির ভাষ্য অনুযায়ী, কোনো প্রকল্প বাণিজ্যিকভাবে লাভজনক এবং উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। আবার সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীরাও অনেক সময় অর্থায়নে আগ্রহী হন না। এ ধরনের ক্ষেত্রে ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা বিনিয়োগের ঘাটতি কমাতে সহায়ক হতে পারে।

সংস্থাটি বলেছে, এ ধরনের বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো সম্ভব। দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগের অভিজ্ঞতাও রয়েছে ডিএফসির।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক জানান, বাংলাদেশের অর্থায়ন পাওয়ার যোগ্যতা দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। দুই দেশের পারস্পরিক বাণিজ্যচুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাদের অঙ্গীকার প্রকাশ করেছে।

তার মতে, ডিএফসির অর্থায়নও এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংস্থাটি সাধারণত এমন প্রকল্পে সহায়তা করে, যেগুলো প্রয়োজনীয় বেসরকারি অর্থায়ন পর্যাপ্তভাবে পাচ্ছে না।

ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। বেসরকারি পুঁজি বিনিয়োগের মাধ্যমে অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া সংস্থাটির অন্যতম লক্ষ্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা