× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হলেন যুবদলের সাবেক নেতা জাহাঙ্গীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

সরদার এম জাহাঙ্গীর হোসেন।

সরদার এম জাহাঙ্গীর হোসেন।

চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে যোগদান করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত ১৪ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দলীয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছে। গত ২২ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদানের পর প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে ৭ নভেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা জাহাঙ্গীর হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (চায়না) হিসেবে দায়িত্ব পালন করেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয় নির্দেশনা পেয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও নির্বাচনের প্রস্তুতি নেন তিনি। তবে দলের বৃহত্তর স্বার্থে পরবর্তীতে তা প্রত্যাহার করেন।

জাহাঙ্গীর হোসেন চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’-এর অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত। এর আগে চীন সরকারের আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। এ জন্য সনদসহ বিশেষ পুরস্কারও লাভ করেন তিনি।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তারেক রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে চীন সরকার এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে দেশ ও দলের পক্ষে কাজ করছেন জাহাঙ্গীর হোসেন।

চীনের সঙ্গে দলের পক্ষে কূটনৈতিক যোগাযোগ রক্ষার কারণে বিগত সরকারের আমলে গুম ও গ্রেপ্তারের মতো নির্যাতনের শিকার হন তিনি।

পাশাপাশি জাতীয় দৈনিকে কলাম লেখা ও টেলিভিশন টকশোতে অংশগ্রহণের মাধ্যমে দলের পক্ষে জনমত গঠনেও ভূমিকা রেখেছেন।

বেইজিং দূতাবাসে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সরদার এম জাহাঙ্গীর হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা