× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ দিনের মধ্যে সংসদের আধুনিক জনবল কাঠামোর রূপরেখা চায় কমিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ মিনিট আগে

৭ দিনের মধ্যে সংসদের আধুনিক জনবল কাঠামোর রূপরেখা চায় কমিটি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জন্য আধুনিক, দক্ষতাভিত্তিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তুলতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কারিগরি সহযোগিতা চেয়েছে সংসদ সচিবালয়।

এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে একটি আধুনিক জনবল কাঠামোর প্রাথমিক রূপরেখা তৈরি করে দেওয়ার জন্য ইউএনডিপিকে অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটি।

সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় সভায় এ অনুরোধ জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।

সভায় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৫৫টি শূন্যপদ পূরণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি, বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদগুলোর মধ্যে প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি পদসহ মোট ১৬টি পদে দ্রুত নিয়োগ সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্তও হয়।

এদিকে, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় নিয়োগ বিধিমালা, ১৯৯৪ যুগোপযোগী করার বিষয়েও আলোচনা হয়। বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সংসদ সচিবালয়ের আদলে আন্তর্জাতিক মানসম্পন্ন জনবল কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

ভবিষ্যতের চাহিদা, প্রযুক্তিগত অগ্রগতি ও সংসদীয় কার্যক্রমের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে টেকসই জনবল কাঠামো প্রণয়নে স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সভায় কমিটির সদস্যরা ছাড়াও সংসদ সচিবালয়ের সচিব, সংশ্লিষ্ট কর্মকর্তা ও ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা