ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন।
সোমবার তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। তবে তার এ আগমনের কারণ কিংবা কারো সঙ্গে বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
এর আগে, ১৩ নভেম্বর ঢাকায় আসেন পিটার ডি হাস। সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। তবে এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।