× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান আমাদের এত ক্ষতি করে নাই, যতটা গত ১৭ বছরে করেছে: তথ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মিনিট আগে

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: ভিডিও থেকে

তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি: ভিডিও থেকে

গত ১৭ বছরে যত ক্ষতি হয়েছে, পাকিস্তান আমলেও এতটা ক্ষতি হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

তিনি বলেছেন,“১৯৪৭ সাল থেকে ৭১ সাল পর্যন্ত পাকিস্তান আমাদের এত ক্ষতি করে নাই গত ১৭ বছরে ইকোনমিক যত ধ্বংস আমাদের করে দিয়ে গেছে”।

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সোমবার তিনি এসব কথা বলেন।

প্রধনমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎটা কীভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে এবং কি অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। রাজনীতিবিদ হওয়া বন্ধ করে দিয়েছে, বোরাক সিস্টেম বন্ধ করে দিয়েছে সবকিছু ডিস্ট্রয় (ধ্বংস) করে দিয়েছে”।

তথ্য আইন মামলার কথা মনে করিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আজ থেকে তিন বছর আগে একটা স্ট্যাটাস লেখার পর কয়বার ডিলিট করতেন আপনারা? কয়বার চিন্তা করতেন এই ওয়ার্ডটা কি দিব, এই ওয়ার্ডটা কি দিব না? আর আজকে আজকে কিন্তু আমরা ওই ইন্টারফেয়ার আপনাদের করি না”।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমরা সহযোগিতা চাই যাতে করে মানুষ অন্যভাবে ডিরেক্টেড (পরিচালিত) না হয়”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা