× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

ছবি: এআই

ছবি: এআই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু হয়নি। এ সময় হামের উপসর্গে ১ হাজার ২৭১ জন এবং নিশ্চিতভাবে ১৪৮ জন শনাক্ত হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো হাম-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৫ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। আর জেলা হিসেবে সবচেয়ে বেশি ২ জন মারা গেছেন সিলেট জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ ২০২৬ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ১ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে মারা গেছেন মোট ১০৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছেন মোট ২৫ হাজার ২৮ জন।

অন্যদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন মোট ২ লাখ ১০ হাজার ৪০১ জন রোগী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা