× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২২:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই নির্বাচনে মানুষ নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনে ভোট রাতে হবে না এবং বিনা ভোটে কেউ নির্বাচিত হবেন না।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ইউপি নির্বাচনের সম্ভাব্য পাঁচটি ধাপের সময়সূচি ঘোষণা করেছে। প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি নির্বাচন হতে পারে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আগামী ১০ ডিসেম্বর। পরবর্তী ধাপে আগামী ৪ অথবা ৬ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে রমজান, ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষার পর বাকি তিন ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউপিতে নির্বাচন হবে। 

তিনি বলেন, বিএনপি ২০ বছর ধরে ভোটের অধিকারের জন্য লড়াই করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত ভোটাধিকার নষ্ট করতে চায় না সরকার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা