প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১৬:৩৫ পিএম
লেখক হুমায়ূন আহমেদ। ছবি: সংগৃহীত
হুমায়ূন আহমেদ এক বহুমাত্রিক অনন্য শিল্পস্রষ্টা। গল্প-উপন্যাস, টিভি নাটক, চলচ্চিত্র, গানসহ নানা ক্ষেত্রে রয়েছে তার তাৎপর্যপূর্ণ অবদান। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) তার ৭৮তম জন্মবার্ষিকী।
এই উপলক্ষে অন্যপ্রকাশ-এর উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে হুমায়ূন আহমেদ বইমেলার আয়োজন করা হয়েছে। কিংবদন্তি কথাসাহিত্যিকের এই একক বইমেলায় অন্যপ্রকাশ ছাড়াও অন্যান্য প্রকাশনীর বইও পাওয়া যাবে।
শুক্রবার দুপুর ১২টায় তিন দিনব্যাপী (শুক্রবার থেকে রবিবার) এই বইমেলা চলবে। বইমেলার উদ্বোধন করবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।