অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বিবিসি
দেশের অর্থনীতি সঠিক পথে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ এর সঙ্গে আলোচনা আগামী জানুয়ারিতেই শেষ হবে।
তিনি বলেন, “আমাদের ওয়ার্কিং গ্রুপ কাজ করছে আইএমএফ এর সঙ্গে।”
চলমান প্রকল্প কিংবা নতুন যেকোন প্রকল্পের অর্থায়ন হিসাব-নিকাশ করেই করা হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বিগত সরকারগুলো থেকে আমরা ইনহেরিট করেছি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ- সব মিলিয়ে চাপের মধ্যে আছে দেশের অর্থনীতি। সব কিছুর মধ্যেও অর্থনীতি সঠিক পথে আছে, ভালো দিকে যাচ্ছে।”