× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প নিয়ে নতুন উদ্যোগ সরকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৯:০৭ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৬ ১৯:০৭ পিএম

মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প নিয়ে নতুন উদ্যোগ সরকারের

মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ আগামী বছর শুরু করতে যাচ্ছে সরকার। এ পর্যায়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজস্ব নির্ধারিত জমিতে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এ লক্ষ্যে জমির মালিকানা রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, আবাসন প্রকল্পের প্রথম পর্যায়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার ইতোমধ্যে ওই পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে। দ্বিতীয় পর্যায়ে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে বাড়ি নির্মাণ নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হচ্ছে।

সংসদে প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

আগামী বছর থেকে এ পর্যায়ের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগের প্রকল্পের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জমির মালিকানা-সংক্রান্ত জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। নতুন পর্যায়ে এ সমস্যা এড়াতে জমির মালিকানা যাচাই করে প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হবে।

এদিকে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জরাজীর্ণ অবস্থা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে কয়েকশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কমপ্লেক্সের মেরামতের জন্য ইতোমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে পর্যায়ক্রমে সংস্কারকাজ সম্পন্ন করা হবে।

তিনি আশ্বাস দেন, সংশ্লিষ্ট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি মেরামত করে ব্যবহার উপযোগী করতে শিগগিরই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি কমপ্লেক্সে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ ও স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা