× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে: সংসদে কৃষিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৮:১৭ পিএম

ছবি: ভিডিও থেকে নেওয়া

ছবি: ভিডিও থেকে নেওয়া

উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত দুটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আমিন আর রশিদ। 

তিনি বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতেই মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বিকেলে জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)। নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত নির্ধারণ করে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে আবেদন আহ্বান করা হয়েছিল।

তিনি জানান, মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা কমিটিকে নির্ধারিত নীতিমালা শতভাগ অনুসরণ করে প্রার্থী বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট ব্লকের কৃষি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আবেদনগুলো যাচাই-বাছাই করা হয়। পরে উপজেলা পর্যায়ের সুপারিশ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।

জেলা পর্যায়ের যাচাই-বাছাই প্রক্রিয়া তুলে ধরে মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এ কমিটি উপজেলা থেকে পাঠানো প্রস্তাবগুলো পুনরায় যাচাই-বাছাই করে। পরে যোগ্যতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দক্রমে তিনজনের নাম সুপারিশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। ওই সুপারিশে কমিটির সব সদস্যের স্বাক্ষর ছিল। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছে।

সার ডিলার নিয়োগের প্রস্তাব কোনো একজন ব্যক্তির স্বাক্ষরে আসেনি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট কমিটির সব সদস্যের সম্মতিতে স্বাক্ষরিত সুপারিশের ভিত্তিতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা