× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও নেপাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৬:৩৫ পিএম

স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে একমত হন।ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে একমত হন।ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। 

আজ বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে একমত হন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তামন্ত্রী নীশা মেহতার এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের মেডিক্যাল কলেজগুলোতে আরও বেশি নেপালি শিক্ষার্থীর ভর্তির সুযোগ তৈরির বিষয়ে দুই মন্ত্রী আলোচনা করেন।

এ সময় দুই দেশের স্বাস্থ্যমন্ত্রী পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ বাড়ানোর পাশাপাশি উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া বিমসটেকসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্য উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় মন্ত্রী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে উভয় পক্ষের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা