× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিবের ওপর হামলা

‘অস্ত্র দিন, নয়তো নিরাপত্তা নিশ্চিত করুন’: মীর স্নিগ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ২২:৫১ পিএম

মীর স্নিগ্ধ।

মীর স্নিগ্ধ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিসোর্টের সামনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ।

মঙ্গলবার  রাত ৮টা ১৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মীর স্নিগ্ধ লিখেছেন, “হয় আমাদের সবার হাতে অস্ত্র তুলে দিন, যেন নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে পারি; নতুবা আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন। হাসিবের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় যাওয়ার সময় তার পথ আটকে গালাগাল করা হয় এবং একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। হামলাকারীর হাত থেকে বাঁচতে হাসিব দৌড়ে পালিয়ে যান। পরে তার হাতে আঘাতের চিহ্ন দেখা যায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা