হাসিনাকে প্রত্যর্পণ প্রসঙ্গে জয়সওয়াল
ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে পুরনো অবস্থানই পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “এটি একটি আইনি বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুযায়ীই এর ব্যবস্থা নেওয়া হবে।” খবর হিন্দুস্তান টাইমসের।
দেশে ফেরার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনা নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। ]
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, “আপনি যে প্রশ্নটি করেছেন, তা মূলত বাংলাদেশ হাইকমিশনকে করা উচিত। এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে এবং তাদের অবস্থান স্পষ্ট করতে পারবে।”
পাসপোর্ট ছাড়া কাউকে হস্তান্তর করা সম্ভব কি নাÑ এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “যেকোনো মানুষের ভ্রমণের জন্য অবশ্যই বৈধ ভ্রমণ নথি প্রয়োজন। আমি অন্তত এটুকু বুঝি। তবে এটি একটি টেকনিক্যাল বিষয়।”