× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা দেশে এলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৪:১৮ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৪:৩৫ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ে আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলে তার সাজা কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, “বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে (মোরাল টারপিচুড) দণ্ডিত হলে এবং ওই অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড হলে তার পাসপোর্ট ইস্যু প্রত্যাখ্যান করার সুযোগ রয়েছে”।

তিনি বলেন, “পাসপোর্ট অর্ডারের ৭ অনুচ্ছেদেও পাসপোর্ট জব্দ বা বাতিলের বিধান রয়েছে। কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তার পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে”।

আমিনুল ইসলাম বলেন, “শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এ অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। সে কারণে আইন অনুযায়ী তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। এ অবস্থায় তাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই”।

তিনি আরও বলেন, “পাসপোর্ট অর্ডারের ৬ অনুচ্ছেদের (১) উপধারার বিভিন্ন দফা অনুযায়ী, দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। ফলে শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর বিষয়ে পাসপোর্ট কর্তৃপক্ষের আইনগত সুযোগ নেই”।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের সময়সীমা রয়েছে। শেখ হাসিনা ওই সময়ের মধ্যে আপিল করেননি। ফলে তিনি দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকরের আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা