× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থপাচার ও সাইবার অপরাধ দমন

একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সিঙ্গাপুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। 

আজ সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সাক্ষাতে বাংলাদেশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে অর্থপাচার ও আন্তঃদেশীয় অপরাধের যৌথ তদন্তে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর।

সাক্ষাৎকালে ফিলিপ অং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। 

এছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সংকট ব্যবস্থাপনা এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে। আইজিপি মো. আলী হোসেন ফকির অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা