× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের বিষয়ে যা জানালেন স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৮:৩০ পিএম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধি অনুযায়ী এ সংক্রান্ত প্রাপ্ত চিঠি পাঠ করে সংসদ সদস্যদের বিষয়টি অবহিত করেন তিনি।

সংসদে স্পিকার জানান, গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৬৯৫) করা হয়। ওই জিডির ভিত্তিতে শেরেবাংলা নগর থানা-পুলিশের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে এমপি জি এম নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

পরবর্তী সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা একটি মামলার (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭) সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা-পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

স্পিকার আরও জানান, গ্রেপ্তারের পর তাকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৬ বিধির আলোকে ১৭২ বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্যের গ্রেপ্তারের তথ্য বা চিঠি পাওয়ার পর তা দ্রুততম সময়ে সংসদে পাঠ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধান অনুযায়ীই স্পিকার পুরো বিষয়টি সংসদকে অবহিত করেন।

স্পিকারের এই ঘোষণার পর মাগরিবের নামাজের বিরতির জন্য সংসদের বৈঠক ৩০ মিনিটের জন্য মুলতবি করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা