× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৫:৩৬ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবু জামে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবু জামে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার ও দাবির প্রতি বাংলাদেশ সরকারের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

আজ তার দপ্তরে ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জামে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। একই সঙ্গে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবু জামে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরের নাজুক পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তিনি আন্তর্জাতিক আইন, সংশ্লিষ্ট বিভিন্ন চুক্তি এবং জাতিসংঘের প্রস্তাবসমূহের প্রতি ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের বিষয়টি বিস্তারিত তুলে ধরেন।

ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল সমর্থনের জন্য নিজ সরকারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জানান উপপররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা