× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা ফিরবেন না, এগুলো ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’: চিফ প্রসিকিউটর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৪:২১ পিএম

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ফটো

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান যে তৎপরতা, তা তার ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন না।

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়া নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার যে বর্তমান তৎপরতা, যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, এগুলো তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’

বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত, তা তিনি করেন না বলে মন্তব্য চিফ প্রসিকিউটরের। তিনি বলেন, এ বিষয়ে তারা মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন।

আমিনুল ইসলাম বলেন, ‘আপাতত মন্তব্য হচ্ছে যে তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন না এবং এগুলো তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি।’

শেখ হাসিনা কেন আসতে চান না বা এগুলো কেন ‘পলিটিক্যাল স্ট্যান্ডবাজি’, সে বিষয়ে আইনগত অবস্থান ব্যাখ্যা করে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা