প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১২:৫৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৩:৩০ পিএম
রংপুর সিটি নির্বাচন-পরবর্তী মতবিনিময় সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবা ফটো
সদ্যসমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের পর ইভিএমে ধীরগতিসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় সভা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংবাদমাধ্যমের কর্মী ছাড়াও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় এ মতবিনিময় সভা শুরু হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
এতে সংবাদকর্মীরা সদ্যসমাপ্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে নিজেদের দেখা অভিজ্ঞতা তুলে ধরবেন।
সভায় গণমাধ্যমকর্মী ছাড়া আরও উপস্থিত রয়েছেন সদ্যসমাপ্ত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন পর্যবেক্ষকরা।