পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি
রোহিঙ্গা সংকটকে রাজনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রবিবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমি মনে করি, এটা একটা রাজনৈতিক সমস্যা। নরমাল চ্যানেলে সবসময় এই কাজটা হবে বা সাধিত হবে সেটাও মনে করাটা নাইভ (অবুঝের মতো) হবে।”
রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংকট নিরসনে বাংলাদেশ সরকার মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, “আমরা মিয়ানমার সরকারের সাথেও কথা বলছি, আরাকান আর্মির সাথেও আমরা যোগাযোগ স্থাপন করছি এবং কথা বলছি। বিকজ দ্যা রিয়েলিটি ইজ ইন্টারন্যাশনাল কমিউনিটিও বুঝে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাটা ইজ ভেরি ভোলেটাইল।”
সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ ঐক্যের ওপর জোর দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এখানে যদি আমাদের বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে কোন কিছু করতে হয় সব রাজনৈতিক দল মিলে প্রথমেই আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, প্রেশার দিতে হবে যে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারে প্রত্যেকটি আলাদা আলাদা স্টেকহোল্ডারকে তারা প্রেশার ক্রিয়েট করে টু হ্যাভ এ কনসেনশাস।”