× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি ও সমমান পরীক্ষা

আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সময় বাড়ল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ২২:৩৯ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ২২:৪৩ পিএম

আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্য সময় বাড়ল

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। কারিগরি (অনলাইন) ত্রুটির কারণে নির্ধারিত সময়ে অনেক পরীক্ষার্থী আবেদন করতে না পারায় আবেদনের শেষ সময় বাড়িয়ে আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে ৭ নভেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আবেদনের প্রক্রিয়া স্থগিত ছিল। ফলে ওই সময়ে অনেক পরীক্ষার্থী আবেদন করতে পারেনি।

পরীক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ নভেম্বর রাত ১২টায় আবেদনের নির্ধারিত শেষ সময় পরিবর্তন করে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা